Subscribe Us

Header Ads

শ্রীশ্রীনিত্যানন্দ পদকল্পতরু


 

*শ্রীশ্রীনিত্যানন্দ-পদকল্পতরু*
*প্রথম সংস্করণের ভূমিকা*
বিশ্ববাণীর সাহিত্যকোষে বাংলা পদাবলী এক বিশেষ ভাব-সম্পদ। তার গৌরবােজ্জ্বলতা, সপরিকর শ্রীশ্রীরাধাগােবিন্দ ও সগােষ্ঠী শ্রীশ্রীগৌরনিত্যানন্দের রূপ-গুণ-লীলাবিলাসে পূর্ণায়ত। নিত্যানন্দ বিষয়ক প্রাচীন ও নবীন যে যে পদকর্তাগণের পদসংকলন পাওয়া গেছে তারা হলেন—শ্রীবাসুদেব ঘােষ, বৃন্দাবনদাস ঠাকুর, লােচনদাস ঠাকুর, নরােত্তম দাস, জ্ঞানদাস, শ্রীগতিগােবিন্দ গােস্বামী, গােবিন্দদাস, আত্মারাম দাস, স্বরূপদাস, বল্লভদাস, বংশীদাস, রাধাবল্লভ দাস, প্রসাদ দাস, কানুদাস, কানুরাম দাস, দীনকৃষ্ণ দাস, দীনদুঃখীকৃষ্ণ দাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস কবিরাজ গােস্বামী, ঘনশ্যাম দাস, শিবরাম দাস, শিবানন্দ, বলরাম দাস, হরিরাম দাস, রাম, হরিদাস, গৌরীদাস, দেবকীনন্দন দাস, রায় অনন্ত, অনন্ত দাস, মােহন, মাধব দাস, দীন দাস, প্রেমদাস, সংকর্ষণ দাস, গুপ্তদাস, যদু, প্রভু জগদ্বন্ধুসুন্দর, বিশ্বরূপ গােস্বামী, দ্বিজপদ গােস্বামী, সচ্চিদানন্দ ঠাকুর, অন্ধপাগল, অকাই, সত্যনারায়ণ চট্টোপাধ্যায়, মােহিনীমােহন চট্টোপাধ্যায়, গৌরহরি মহান্ত, সূর্যকুমার কারফর্মা ও গুরুদাস প্রভৃতি। এগুলি ব্যতীত শ্রীচৈতন্যচরিতামৃতধৃত, শ্রীকৃষ্ণদাস কবিরাজকৃত নিত্যানন্দস্তুতি, শ্রীমৎ মাধাই-মুখখাগীর্ণ নিত্যানন্দ মহিমা এবং শ্রীচৈতন্যভাগবতপ্ত শ্রীঅদ্বৈতপ্রভু ও শ্রীগৌরহরি প্রকাশিত নিত্যানন্দ স্তবগুচ্ছও এতে বর্তমান। নিত্যানন্দ প্রভুর চিঘিলাসবিগ্রহ শ্রীমৎ রাধারমণচরণ দাস বাবাজী মহাশয়ের পুণ্যজীবনময় “চরিতসুধা” গ্রন্থ হতেও উক্ত মহাপুরুষের কীর্তিত তিনটি নিত্যানন্দমহিমাময় পদ এবং নিত্যনন্দ প্রভুর চিহ্নিত কিংকর শ্রীপাদ রামদাস বাবাজী মহাশয়ের শ্রীমুখােশ্মীৰ্ণ সংকীর্তনময় নিত্যানন্দ মহিমা অংশবিশেষে সংযােজিত হয়ে সার্বিক গৌরববর্ধন করেছে। স্বনামধন্য শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্যের সম্পাদিত— “কীর্তন গীতি সংগ্রহ” হতেও একটি পদ পাওয়া গেছে। হাওড়া জেলার নদের নিমাই মন্দির হতে অভিনয়ে গীত যে পদসংকলন প্রকাশ পেয়েছে তা হতেও একটি পদ নেওয়া হয়েছে। অজ্ঞাতনামা পদকারগণেরও চারটি পদ এতে সন্নিবেশিত হয়েছে। শ্রীমৎ বৃন্দাবনদাস ঠাকুরের শ্রীপাটে একটি ছােট্ট নিত্যানন্দ মহিমা, যা দেড়ের মহান্তসন্তানদের মুখে শুনেছিলাম, তাও এতে সংযােজিত হল। অখিলশুভঙ্কর নাভাজীকৃত মূল হিন্দী ভক্তমাল হতে নিত্যানন্দ বিষয়ক অংশটুকু ও লালদাস (কৃষ্ণদাস) কৃত ঐ দোঁহার বঙ্গানুবাদও এতে স্থান পেয়েছে। শ্রীচৈতন্যচরিতামৃতে কবিরাজ গােস্বামীপাদের আত্মবিবরণের মধ্যে যে শ্রীনিত্যানন্দস্তুতি আছে, তাও এখানে সন্নিবিষ্ট হল। রতিব্রজ শ্রীখণ্ড হতে প্রকাশিত ‘রস-রহস্যকল্লোলিনী’ গ্রন্থে গ্রন্থকার যে স্বরচিত পদবিন্যাস করেছেন, তা গৃঢ়ভাবময়। তা হতে শ্রীমন্ নিত্যানন্দ প্রভু বিষয়ক পদ এখানে সংকলিত হল। অখিলগুণসংকুল শ্রীমৎ মুরলীধর দাস বাবাজী ছিলেন বরাহনগর পাঠবাড়ির শ্রীমন্দির-সেবক। দুটি পদে সহজ সরলভাবে, তিনি নিত্যানন্দের গূঢ়তত্ত্ব পরিবেশনের সামর্থ্য দেখিয়েছেন।
পরিশেষে, সহৃদয়জনের কাছে নির্মল-নিবেদন, আমার শাস্ত্রজ্ঞান বা অনুভব কিছুই নাই। কোন অলক্ষ্যপ্রেরণায় এ কমে ব্রতী হলাম জানি না। যিনি করালেন শুভাশুভ তাঁরই। বৃন্দাবনদাস ঠাকুরের আনুগত্যে বলি—
উল্লাস উপরি লিখো তােমার প্রসাদ।
নিত্যানন্দ প্রভু মাের ক্ষম অপরাধ৷৷
শিরে ধরি শ্রীগুরু-নিতাইপদধূলি।
শ্রীজীবশরণ যাচে নিতাই-গাথাবলী।

Post a Comment

0 Comments