( ৫ )
নিতাই কুলের দেবা গুণ গাই করি সেবা
নিতাই বিনে নাহি জানি আন।
সাধন ভজন যত আছয়ে অনেক মত
মুঞি সে মুরখ অগেয়ান।।
জানি মুঞি নিত্যানন্দ রায়।
বণিককুলের নাথ শ্রীচৈতন্যমুখের বাত
জানিয়া পড়িলাম পঁহু পায়৷।
একথা অন্যথা নবে অবশ্য করুণা হবে।
যদি হই বণিকের সুত।
দেখিতে নিতাইচাঁদে তবে কেন প্রাণ কাঁদে
বলিতে ঠাকুর অবধূত ৷৷
বসুধা-জাহ্নবাপ্রাণ ধন হে নিতাইচাঁদ
করুণা করহ এইবার।
দিয়াছি চরণে ভার কর বা না কর পার
এ দাস বল্লভ কহে সার।।




0 Comments