( ১ )
শ্রীভুজ তুলিয়া বলেন শচীর নন্দন।
ভজরে অমূল্যনিধি নিতাই চরণ।
আনন্দে বল সবে “নিত্যানন্দরাম”।
শ্রদ্ধা করি কর নিত্যানন্দ পদধ্যান।
ভক্তি করি কর নিত্যানন্দ পদপূজা।
নিত্যানন্দ গুণ গাও, না ভাবিও দুজা।
আমি যেই, সেই জান অবধূত রায়।
উপদেশে গৌরহরি এ লােচন গায়।।




0 Comments