২)
অঞ্জন গঞ্জন লােচনরঞ্জন
গতি অতি ললিত সুঠাম।
চলত খলত পুন পুন উঠি গরজন
চাহনি বঙ্ক নয়ান ৷৷
গৌর গৌর বলি ঘন দেই করতালি
কঞ্জ নয়ানে বহে লাের।
প্রেমেতে অবশ হইয়া পতিতেরে নিরখিয়া
আইস আইস বলি দেই কোর৷।
হুহুঙ্কার গরজন মালসাট পুনঃ পুনঃ
কত কত ভাব বিহার।
কদম্ব কেশর জনু, পুলকে পূরল তনু,
ভাইয়ার ভাবে মাতােয়ার।
আগম-নিগম পর বেদবিধি অগােচর,
তাহা কৈল পতিতেরে দান।
কহে আত্মারাম দাসে, পাইয়া কৃপালেশে।
রহি গেলুঁ পাষাণ সমান।।




0 Comments