৩)

উলু পড়ে বারে বারে হাড়াই পণ্ডিতের বাড়ি। 

পদ্মাবতীর ঘরে নিতাই আইলা গোলোক ছাড়ি।। 

একচক্রার নারীসব যে যেভাবে ছিল। 

ছাওয়াল দেখতে আতেপিতে তখনি ছুটিল।।

কোলের ছেল্যা গেল ফেল্যা মাই না দিয়া মায়।

চুলার দুগ্ধ রাখি কেহ কাঠি হাতে ধায়।।

শুষ্ক বসন পরতে কেহ ভিজা বসন ত্যজে। 

মনের ভ্রমে ন্যাংটা গেল পরিহরি লাজে।।

চিরুণ লইয়া চুল বাঁধিতে ছিলেক কোন ধনি । 

অমনি ছুটিল পিঠে দোলে আধবেণী।।

স্বরূপ দাস বলে দিদি ! দেখতে পাগল ছেলে। 

কেন পাগল হলি তােরা, কাজকর্ম ফেলে ।।