Subscribe Us

Header Ads



 

#শ্রীশ্রীনিত্যানন্দ_পদকল্পতরু
||বইটি পড়ুন ও পড়ান||
#বাসুদেব_ঘোষ_ও_বৃন্দাবন_দাস_ঠাকুর
*****************************
For order: WhatsApp 8348984916
RS.80/-+ Currier charge .  Pages 152
*বাসুদেব ঘােষ*
শ্ৰীমন্ মহাপ্রভুর নিজজন শ্রীবাসুদেব ঘােষেরা তিন ভাই-ই পদকর্তা ও সুকণ্ঠ, গায়ক। কবিরাজ গােস্বামী তাঁর চরিতামৃতে বলেছেন-
“বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে। কাষ্ঠপাষাণ দ্রবে যাহার শ্রবণে ।” তাঁর পদাবলীর ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট কারণ তিনি নদীয়ালীলার সাক্ষাদ্রষ্টা। শ্রীনরহরি সরকার ঠাকুরের আনুগত্যেই এঁর পদপ্রকাশন। “শ্রীসরকার ঠাকুরের পদামৃত পানে। পদ্য প্রকাশিব বলি ইচ্ছা কৈল মনে । তাঁর পদের বাণীচিত্রগুলি জাজ্বল্যমান, প্রাঞ্জল ও সারপ্রসূ। মহাপ্রভুর আদেশে গৌড়ে আগমনকালে নিত্যানন্দপ্রভুর সাথে ইনি ছিলেন। “নিত্যানন্দে আজ্ঞা দিলা যবে গৌড় যাইতে। মহাপ্রভু এই দুই দিলা তার সাথে । অতএব দুইগণে দোঁহার গণন। মাধব বাসুদেব
ঘােষের এই বিবরণ ।”

*শ্রীবৃন্দাবনদাস ঠাকুর*
প্রসিদ্ধ চৈতন্যভাগবত রচয়িতা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর পূর্বলীলায় বেদব্যাস ছিলেন। ১৪২৯ শকে জন্ম। ১৪৫৭ শকে এঁর ‘শ্রীচৈতন্যভাগবত বিরচিত হয়। বাংলা ভাষায় বাঙালি নায়ককে উপজীব্য করে লিখিত প্রথমতম মহাকাব্য এই চৈতন্যভাগবত। ইনি শ্রীচৈতন্যভাগবত ব্যতীত আর অন্যপদ রচনা করেছেন কিনা, সে বিষয়ে নানামত বর্তমান স্বনামধন্য সুকুমার সেন তিনজন (ব্রজবুলির সাহিত্য) ও স্বধামগত শিবরতন মিত্র আঠারজন বৃন্দাবনদাসের নাম (বঙ্গীয় সাহিত্যসেবক সংগ্রহ করেছেন। নিত্যানন্দগতজীবন ছিলেন বৃন্দাবনদাস। নিত্যানন্দ প্রভুর স্নেহচ্ছায়ে তিনি বড় হয়েছেন, ভাগবতানুশীলন করেছেন, দু'নয়নভরে নিত্যানন্দরূপ-গুণ-মহিমা দর্শন করেছেন, তাঁকে অনুভব করেছেন। নিতাই ছাড়া কিছু জানতেন না তিনি। মন্ত্রদাতা আচাৰ্য্যগুরু নিতাইচাদের বিরহে তাঁর যে বিলাপ তা দেখলেই তাঁর শ্রীগুরুত্বপন্নত্বের ছবি পাওয়া যায় :-
“নিত্যানন্দ হেন প্রভু হারায় যাহার।
ত্রিভুবনে কোন সুখ নাহিক তাহার।” শিষ্যস্নেহপীযুষসিন্ধু নিত্যানন্দপ্রভুও তাকে পারমার্থিক সামর্থ্যদানে অকৃপণ অনুগ্রহধন্য করেছেন। এ হেন বৃন্দাবনদাস ঠাকুরের লেখনী হতে যে নিত্যানন্দমহিমাসূচক পদপ্রকাশ হবে তাতে আর বিস্ময়ের কি আছে ! আলােচ্য গ্রন্থধৃত, ব্যাসাবতার-ঠাকুরের পদগুলি লালিত্যগৌরবে ও রচনাসৌকর্যে অনন্য। ইনি শ্রীপাট দেনুড়ে, অমর সাহিত্যকৃতি “চৈতন্যভাগবত” রচনা করেন। সম্ভবতঃ ১৫১১ শকে তাঁর অন্তর্ধান হয়।

Post a Comment

0 Comments