শ্রীশ্রীনিত্যানন্দ-পদকল্পতরু ২৯
( ৭ )
শ্রীঅদ্বৈত প্রভু কর্তৃক শ্রীশ্রীনিত্যানন্দস্তুতি
দেখিয়া অদ্বৈত নিত্যানন্দের শ্রীমুখ।
হেন নাহি জানেন জন্মিল কোন্ সুখ ৷৷
হরি বলি লাগিলেন করিতে হুঙ্কার।
প্রদক্ষিণ দণ্ডবৎ করেন অপার ৷
করজোড় করিয়া শ্ৰীঅদ্বৈত মহামতি।
সন্তোষে করেন নিত্যানন্দ প্রতি স্তুতি ৷৷
তুমি নিত্যানন্দ মূর্তি নিত্যানন্দ নাম।
মূর্তিমন্ত তুমি চৈতন্যের গুণগ্রাম।
সর্বজীব পরিত্রাণ তুমি মহাহেতু।
মহাপ্রলয়েতে তুমি সত্যধর্মসেতু ৷৷
তুমি সে বুঝাও চৈতন্যের প্রেমভক্তি।
তুমি সে চৈতন্যবক্ষে ধর পূর্ণ শক্তি।
ব্রহ্মা-শিব-নারদাদি ভক্ত নাম যার।
তুমি সে পরম উপদেষ্টা সবাকার।
বিষ্ণুভক্তি সবেই লয়েন তােমা হইতে।
তথাপিহ অভিমান না স্পর্শে তােমাতে।
পতিতপাবন তুমি দোষদৃষ্টিশূন্য।
তােমারে সে জানে যার আছে বহু পুণ্য।
সর্বজ্ঞ এই বিগ্রহ তােমার।
অবিদ্যাবন্ধন খণ্ডে স্মরণে যাহার ৷৷
যদি তুমি প্রকাশ না কর আপনারে।
তবে কার শক্তি আছে জানিতে তােমারে ৷৷
অক্রোধ পরমানন্দ তুমি মহেশ্বর।




0 Comments