Subscribe Us

Header Ads

শ্রীশ্রীনিত্যানন্দ পদকল্পতরু : নিতাই বাড়ি, বীরচন্দ্রপুর


 

নিতাই বাড়ি :: বীরচন্দ্রপুর :: বীরভূম
*পূর্বোক্ত পদকর্তাগণের মধ্যে প্রথমেই শ্রীনরহরি সরকার ঠাকুরের সশ্রদ্ধ উল্লেখ করা প্রয়ােজন। কান্তভাবে, রসরাজ-গৌরাঙ্গের উপাসনায় সমধিক আবিষ্ট-অন্তর শ্রীনরহরি সরকার ঠাকুরই বােধ করি যথেষ্ট চেষ্টা করেছিলেন, বিমল-মধুর নদীয়ালীলাকে পদাবলী আকারে সঞ্জীবিত রেখে, তা কলিজীবকে আস্বাদন করাতে। এখানে অনেকে মুরারিগুপ্ত প্রভৃতির প্রসঙ্গ তুলতে পারেন কিন্তু নিত্যানন্দবিষয়ক পদকর্তাদের নিয়েই এই আলােচনা তাই এখানে নরহরি সরকার ঠাকুরের কথাই লেখা হল। “গৌর বৈ আর পুরুষ নাই, নারী বৈ আর মানুষ নাই” —এই ছিল তাঁর ভাব-মনন। অনেকে মনে করেন এই নরহরি কখনই নিত্যানন্দ বিষয়ক পদরচনা করতে পারেন না কেন না নিত্যানন্দ প্রভুর প্রতি তাঁর আন্তরপ্রীতি ছিল না। কিন্তু মৎসরজনকল্পিত এই কথায় সজ্জন মাত্রেই অবিশ্বাসী। শ্রীসরকারঠাকুর তাঁর স্বরচিত শ্রীকৃষ্ণ ভজনামৃত গ্রন্থে গৌর-নিত্যানন্দের প্রতি সমভাব নিদের্শনা ও সমপ্রকাশত্বই প্রদর্শন করেছেন। এঁর পদ সহজ-সরলভাবে ও সুখবােধ্য অনাড়ম্বর ভাষায়, অনুপম। কিন্তু সুস্পষ্ট ও চিত্তাকর্ষক। দ্বিতীয় ভাগের (প্রসুন) ৮ সংখ্যক পদরত্ন এঁর প্রকাশিত বলে অনেকের মত। বৈষ্ণবীয়রসজ্ঞ-পাঠকগণ সযৌক্তিক সত্যাসত্য নির্ণয় করবেন। ইনি সম্ভবতঃ ১৪৮০/৮১ খৃষ্টাব্দে আবির্ভূত হয়ে ১৫৪০ খৃষ্টাব্দে অন্তর্হিত হতে পারেন।
:: ক্রমশ......



Post a Comment

0 Comments